সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবীদের সম্মাননা দিলেন ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’ নামের সংগঠন
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৪ PM

’সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিনেমা বা নাটকের নায়ক নয়, সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে মানবিক কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবীদের খুঁজে বের করে সম্মাননা দিয়েছে ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’ নামের সংগঠন।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ের ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান ছিল ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’র ৬ষ্ঠ এপিসোড। এতে সিরাজগঞ্জ জেলায় মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী আলোচিত পাঁচ ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।সংবর্ধিতরা হলেন—অসংখ্য এতিম ও দুস্থ তরুণীর রাজকীয় বিয়ের আয়োজন করে আলোচিত ‘দি বার্ড সেফটি হাউস’-এর চেয়ারম্যান মামুন বিশ্বাস, ‘কৃষি চিত্রপুরী’র পরিচালক রফিকুল ইসলাম মানিক, ‘প্রচেষ্টা সবার জন্য’ মানবিক সংগঠনের চেয়ারম্যান শাহবাজ খান সানী, ‘সুখপাখি’ সিরাজগঞ্জের পরিচালক শেখ রজব এবং মানবিক সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’।শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের সভাপতি ইকবাল হাসান ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন।এ সময় বক্তব্য দেন মামুন বিশ্বাস, শাহবাজ খান সানী, শেখ রজব, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল ও সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল।
The post সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবীদের সম্মাননা দিলেন ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’ নামের সংগঠন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
