রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
৩১ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৮ AM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ প্রিভেল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৫, রাজশাহী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড এলাকায় অভিযান পরিচালনা করে ২৮কেজি গাঁজা সহ প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার প্রিভেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুনচক গ্রামের মোঃ নাজমুল হকের ছেলে।
শুক্রবার সকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
The post রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
প্রবীণ ক্রীড়াব্যক্তিত্ব সুনীল দে-কে সম্মাননা দিল বন্ধুসভা
৩১ অক্টোবর, ২০২৬ এ ১:৩০ PM · প্রথম আলো
সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্মাণ শ্রমিকের ছেলে করে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন
৩১ অক্টোবর, ২০২৬ এ ১:১২ PM · nagorik tv
সিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবি
৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯
৩১ অক্টোবর, ২০২৬ এ ৯:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানামযজ্ঞ অনুষ্ঠান সফল করতে কালীবাড়ী মন্দিরে মতবিনিময় সভা
৩১ অক্টোবর, ২০২৬ এ ৮:১৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণী
৩১ অক্টোবর, ২০২৬ এ ৭:১৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
