শাহজাদপুর সংবাদ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানামযজ্ঞ অনুষ্ঠান সফল করতে কালীবাড়ী মন্দিরে মতবিনিময় সভা

৩১ অক্টোবর, ২০২৬ এ ৮:১৭ AM

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানামযজ্ঞ অনুষ্ঠান সফল করতে কালীবাড়ী মন্দিরে মতবিনিময় সভা

ছাম্মি আহমেদ আজমীর :সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মহোৎসব মহানামযজ্ঞ অনুষ্ঠান সুন্দর সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন দুই’শ বছরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস।সভাটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ মন্ডল স্বপন।

কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন,মহানামযজ্ঞ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভক্তি, ভালোবাসা,সম্প্রীতি ও মানবকল্যাণের এক অনন্য মিলনমেলা।এ আয়োজনের মধ্য দিয়ে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।আমি অনুষ্ঠান সফল করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ মন্ডল স্বপন বলেন,মহানামযজ্ঞের মূল চেতনা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি ভক্তি মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের এই ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজনকে সুন্দর ও সফল করতে কমিটির প্রত্যেক সদস্য, ভক্তবৃন্দ এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের মহানামযজ্ঞ একটি স্মরণীয় ও আনন্দময় ধর্মীয় আয়োজনে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি।

মতবিনিময় অনুষ্ঠানে কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা বলেন,ধর্ম যার যার উৎসব ও মানবিক সম্প্রীতির বন্ধন সবার। মহানামযজ্ঞের পবিত্র নামসংকীর্তনের মধ্য দিয়ে সমাজ থেকে হিংসা,বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে শান্তি,কল্যাণ ও মানবতার জয় হোক এটাই আমাদের প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন, কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্ম সহ মন্দির কমিটির কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস,যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক অরুন কুমার দাস,সাংগঠনিক সম্পাদক নিরদ রঞ্জন সরকার,সহ-সাংগঠনিক সম্পাদক অমৃত বিশ্বাস,কোষাধক্ষ্য চন্দন সাহা,সাংস্কৃতিক সম্পাদক কার্তিক চন্দ্র বর্মন,দপ্তর সম্পাদক বিপ্লব চন্দ্র বর্মন,সহ প্রচার সম্পাদক দিলীপ শীল,অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সমর শীল,পুরোহিত সুবোধ চন্দ্র ভৌমিক,পুরোহিত দুর্জয় স্যানাল সহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ,ভক্তবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য:সভায় মহানামযজ্ঞ অনুষ্ঠানকে সুশৃঙ্খল,সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সার্বিক প্রস্তুতি,ব্যবস্থাপনা,ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণ এবং সবার সম্মিলিত সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

The post ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানামযজ্ঞ অনুষ্ঠান সফল করতে কালীবাড়ী মন্দিরে মতবিনিময় সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ