শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন

৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ AM

সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন

ছাম্মি আহমেদ আজমীর :‘রণে বনে জঙ্গলে,যেখানে বিপদে পড়িবে,আমাকে স্মরণ করিও’ বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই চিরন্তন বাণীকে ধারণ করে সিরাজগঞ্জে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহাপুরুষ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে বাবা লোকনাথ কমিটি, কালীবাড়ীর আয়োজনে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক ও বাবা লোকনাথ কমিটির প্রতিষ্ঠাতা সদস্য কার্তিক চন্দ্র বর্মণ।

বাবা লোকনাথ কমিটির আয়োজকরা বলেন, বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ ও মানবকল্যাণের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতিবছর এ ধর্মীয় আয়োজন করা হয়। ভবিষ্যতেও ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।তারা আরও বলেন, বাবা লোকনাথের শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, মানবতা ও পরোপকারের পথে চলতে অনুপ্রাণিত করে। তাঁর আদর্শকে ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: রণজিৎ মন্ডল স্বপন,উপদেষ্টা মণ্ডলীর সদস্য শীবপদ সূত্রধর,কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক ও বাবা লোকনাথ কমিটির সদস্য অরুন কুমার দাস,যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দাস, সাংগঠনিক সম্পাদক নীরদ রঞ্জন সরকার,সহ-সাংগঠনিক সম্পাদক অমৃত বিশ্বাস,কোষাধ্যক্ষ চন্দন সাহা,দপ্তর সম্পাদক ও লোকনাথ কমিটির সদস্য বিপ্লব চন্দ্র বর্মণ,সদস্য সহাদেব চন্দ্র ঘোষ,ইন্দ্রশীল,সুকুমার সূত্রধর,বীরের দাস,সমর চন্দ্র দাস,শংকর শীল,দিলীপ শীল,বাবু প্রসাদ শীল,আশীষ কুমার ঘোষ,রিপন কুমার দাসসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য :দিনব্যাপী আয়োজনে ছিল বাবার বাল্যভোগ,অঞ্জলি প্রদান, রাজভোগ,প্রসাদ বিতরণ,বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।সকাল থেকেই ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা বাবা লোকনাথ ব্রহ্মচারীর চরণে ফুল,বেলপাতা ও নানা উপাচার অর্পণ করে দেশ,জাতি ও মানুষের কল্যাণ কামনায় প্রার্থনা করেন।এসময় মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় গভীর ধর্মীয় আবেগ ও ভক্তিময় পরিবেশ। উচ্চারিত হয় বাবা লোকনাথের অমর বাণী ও জয়ধ্বনি। ভক্তদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। এদিকে,শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবসের অনুষ্ঠান শেষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সদস্য পঙ্কজ কুমার নিয়োগীর সহধর্মিণী স্বর্গীয় বিপাশা নিয়োগীর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

The post সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ