শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৯ AM

সিরাজগঞ্জ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

We’re sorry, this service is currently unavailable. Please try again later.

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আরিফ মন্ডলকে সভাপতি এবং মোঃ সানজিদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মালেক। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন মোঃ রিদয় মাহমুদ অন্তর, মোঃ হাসান মাহমুদ ও মোঃ সজিব আলী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মেরাজ তালুকদার, মোঃ আশাদুল ইসলাম ও মোঃ তারেক।সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ রাকিবুল ইসলাম সিরাজীকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ মাহমুদুল হাসান মজনু ও মোঃ রেজা।

এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল মোমিন আকন্দ, অর্থ সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ মুহাইমিনুল ইসলাম রুদ্র এবং সমাজসেবা সম্পাদক হিসেবে মোঃ তানভির হোসেন পিয়াস দায়িত্ব পেয়েছেন।

সভাপতি আরিফ মন্ডল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি মোঃ রিদয় মাহমুদ অন্তর, সহ-সভাপতি মোঃ হাসান মাহমুদ, সহ-সভাপতি মোঃ সজিব আলী সাধারণ সম্পাদক মোঃ সানজিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেরাজ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশাদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারেক, সাংগঠনিক সম্পাদক: মোঃ রাকিবুল ইসলাম সিরাজী, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ মাহমুদুল হাসান মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ রেজা।

দপ্তর সম্পাদক: আব্দুল মোমিন আকন্দ অর্থ সম্পাদক: আবুল কালাম আজাদ প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ মুহাইমিনুল ইসলাম রুদ্র, সমাজসেবা সম্পাদক: মোঃ তানভির হোসেন পিয়াস।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সূত্র: Dhaka Today

সম্পর্কিত সংবাদ