শাহজাদপুর সংবাদ

বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

১৬ আগস্ট, ২০২৬ এ ২:৪৮ PM

বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে।

রবিবার(১৬ আগস্ট ২০২৬) সকালে উপজেলা জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে র‌্যালী ও উপজেলা পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ’র সঞ্চালনায় ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশার (ভূমি) ইসরাত জাহান।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসেন, সিরাজগঞ্জ জেলার বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল, উপজেলার মৎস্য অফিস সহকারী রেজাউল করিম, অফিস সহকারী আল-আমিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবীগন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

The post বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ