বেলকুচিতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার
১৩ আগস্ট, ২০২৬ এ ১১:২৮ PM

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাতেন (৫২) নামের এক জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকারী বাতেনকে গ্রেপ্তার করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামী বাতেন উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। সকালে বাড়ির পাশে সুজনের দোকানে কিছু কেনার জন্য যায়। বাড়িতে ফেরার সময় বাতেন নামের ব্যক্তি ১শত টাকার লোভ দেখিয়ে পাশেই ঘাস ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরী স্থানীয় লোকজন এগিয়ে আসলে বাতেন পালিয়ে যায়।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে আজ রাতে অভিযান চালিয়ে আসামী বাতেনকে গ্রেপ্তার করা হয়। সকালে আসামীকে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
The post বেলকুচিতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ১৫০ মিটার জরাজীর্ণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
