বেলকুচিতে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫২ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, সিরাজগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের কাছে স্বল্প খরচে ও দ্রুত বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম। এ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নিয়মিত গ্রাম আদালতের অধিবেশন আয়োজন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।ইউএনও গ্রাম আদালতে আবেদনের সংখ্যা বাড়াতে ব্যাপক প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন। পাশাপাশি গ্রাম আদালতের সব নথিপত্র ও রেজিস্টার নিয়মিত হালনাগাদ রাখা এবং মামলা গ্রহণ থেকে শুরু করে রায় বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপ যথাযথভাবে নথিভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের পাক্ষিক ও মাসিক অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।এ সময় গ্রাম আদালতে মামলা গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নিষ্পত্তি হওয়া মামলার নথিপত্র যথাযথভাবে হালনাগাদ রাখা এবং নিয়ম অনুযায়ী এজলাসে মামলা নিষ্পত্তি করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সিরাজগঞ্জ জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নানসহ উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post বেলকুচিতে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পালপাড়ায় দুর্গাপ্রতিমা তৈরির ধুম, বাড়ছে চাহিদা
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০০ PM · Sarabangla
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩০ AM · প্রথম আলো
ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- জেলা পরিষদ প্রশাসক
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
