চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫২ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সরকারি কাজকর্ম সম্পাদন ও নিজের শারীরিক চিকিৎসার অংশ হিসেবে থাইল্যান্ড সফরে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী ১৩ সেপ্টেম্বর তার থাইল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্ত্রীর ভ্রমণের বিস্তারিত জানিয়ে তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, আগামী ১৩ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে নিজের নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ ও সরকারি নির্ধারিত কাজ শেষ করে আগামী ২০ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার সূচি রয়েছে।
উল্লেখ্য, মন্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যার কারণে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এছাড়া সম্প্রতি ব্যাংককের একটি হাসপাতালে তাঁর রক্তনালীতে একটি স্টেন্ট বা রিং স্থাপন করা হয়।
The post চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পালপাড়ায় দুর্গাপ্রতিমা তৈরির ধুম, বাড়ছে চাহিদা
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০০ PM · Sarabangla
বেলকুচিতে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩০ AM · প্রথম আলো
ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- জেলা পরিষদ প্রশাসক
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
