দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৫ PM

মোঃ হোসেন আলী ছোট্ট : মাঠজুড়ে খুদে কাব স্কাউটদের উচ্ছ্বাস আর কলকাকলি! কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে স্কাউট পতাকা। শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশসেবার চেতনায় শিশুদের গড়ে তোলার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে পর্দা উঠলো ‘৭ম রাজশাহী জেলা কাব ক্যাম্পুরী’-র।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে দিকে পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলার আয়োজনে পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরীর উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে শুরু করা হয়।
জাতীয় পতাকা ও স্কাউট পতাকা, ক্যাম্পুরী পতাকায় জাতীয় সংগীত ও প্রার্থনা সংগীতের মধ্যে দিয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্যাম্পুরীর উদ্বোধন এঁর উদ্বোধন করেনঅনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা স্কাউটসের সভাপতি কাজী শহিদুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—”স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তোলে। কাব ক্যাম্পুরীর মতো আয়োজনের মাধ্যমে শিশুরা আনন্দের পাশাপাশি বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়, যা তাদের ভবিষ্যতে দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”উদ্বোধনী অনুষ্ঠানে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের কমিশনার মো. নুরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস,প্রমুখ।এ সময় জেলার নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন জেলা কাব ক্যাম্পুরীর প্রোগ্রাম চিফ নেসার আহমেদ ও সাব-ক্যাম্প চিফ সাহানা মান্নান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা সম্পাদক মতিউর রহমান মুন্না।
The post দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পালপাড়ায় দুর্গাপ্রতিমা তৈরির ধুম, বাড়ছে চাহিদা
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০০ PM · Sarabangla
বেলকুচিতে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩০ AM · প্রথম আলো
ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- জেলা পরিষদ প্রশাসক
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
