বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
২২ আগস্ট, ২০২৬ এ ৪:৪৩ PM

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ আগস্ট ২০২৬) সকালে কলেজ হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীরা প্রথমে প্রধান অতিথিকে ফুলের অভ্যার্থনা দিয়ে বরণ করেন নেন। নবীনদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীরা।
অত্র কলেজের সহকারী অধ্যাপক নাসরিন আহাম্মেদর সঞ্চালনায় ও অধ্যক্ষ এ, কে, এম শামচুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন।
এ ছাড়াও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কলেজ গভর্নিং বোর্ডের বিদুৎসাহী সদস্য ও পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, অভিবাবক সদস্য ও মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
The post বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রিকশা-ভ্যান চালক ইউনিয়ন নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত বিজয়ীদের সংবর্ধনা
২২ আগস্ট, ২০২৬ এ ১১:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৫৫ PM · Alokito Bangladesh
ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৩৭ PM · Alokito Bangladesh
