সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৩৭ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে ধানঘরা হাই স্কুল মাঠে দিনব্যাপী এ সম্মেলন হয়।
ওই সমিতির সভাপতি ইয়াকুব আলী তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক মন্ডল, বিএনপি নেতা নুরুজ্জামান সরকার রোম বাদশা, শিক্ষক আইয়ুব আলী মন্ডল প্রমুখ।
বক্তারা সমিতির কর্মকাণ্ড, শিক্ষকদের বিভিন্ন সমস্যাসহ অন্যান্য বিষয় তুলে ধরেন।
দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫টি পদের বিপরীতে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, অতিরিক্ত সচিব পদে ২ জন, অর্থ সচিব পদে ২ জন এবং সহ-দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী ছিলেন।
এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার।
নির্বাচন পরিচালনা কমিটি জানায়, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩১ সদস্যের কমিটি গঠনের লক্ষ্যে ইতোমধ্যে ২৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫টি পদে ১২ জন প্রার্থীর মধ্যে থেকে ৫৬৭ জন ভোটারের ভোটে ৫ জনকে নির্বাচিত করার প্রক্রিয়া শেষ হয়েছে।
তবে এখনও ফলাফল ঘোষণা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভুয়া কবিরাজের প্রতারণা, সর্বস্বান্ত ইকতারুল
র্যাম্প-লিফট নেই, রাবির লাইব্রেরিতে বঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থীরা
গ্যাস-বিদ্যুৎ সংকটে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ছে: এটিএম মাসুম
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি
নারীদের এগিয়ে নিতে দলগুলোর পলিসিগত পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রিকশা-ভ্যান চালক ইউনিয়ন নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত বিজয়ীদের সংবর্ধনা
২২ আগস্ট, ২০২৬ এ ১১:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৫৫ PM · Alokito Bangladesh
ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
২২ আগস্ট, ২০২৬ এ ৯:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
