সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা
২২ আগস্ট, ২০২৬ এ ৯:১৪ PM

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের নূরগঞ্জ পেচরপাড়া গ্রামের মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোড়দৌড় প্রতিযোগিতা-২০২৬। আজ শনিবার (২২ আগস্ট) নূরগঞ্জ যুবসমাজ আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সাংসদ এম আকবর আলী। উদ্বোধনী দিনে বিভিন্ন এলাকার মোট ২০টি ঘোড়া দৌড়ে অংশ নেয়। প্রতি বছর শরৎকালের শুরুতে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়াকে ছোট-বড় আকারের ৩টি ফ্রিজ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অপর ঘোড়ার মালিকদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার।
প্রতিযোগিতায় স্থানীয় সুধীজনদের মধ্যে পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম মিস্টার, বর্তমান ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হায়দার আলী আকন্দ, শফিকুল ইসলাম শফি, মো: বুলবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: dailykaratoa.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রিকশা-ভ্যান চালক ইউনিয়ন নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত বিজয়ীদের সংবর্ধনা
২২ আগস্ট, ২০২৬ এ ১১:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৫৫ PM · Alokito Bangladesh
ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৩৭ PM · Alokito Bangladesh
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
২২ আগস্ট, ২০২৬ এ ৯:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
