শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

২২ আগস্ট, ২০২৬ এ ৯:৫৫ PM

সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশ বিভাগ প্রায় ২ কোটি টাকা জরিমানা আদায় করেছে। ট্রাফিক আইন অমান্য ও কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে গত ৭ মাসে এ জরিমানা করা হয়। ইতিমধ্যেই এ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলা ট্রাফিক পুলিশ সড়কপথে বিভিন্ন অপরাধে ৩ হাজার ২১টি মামলা করেছে। এসব মামলায় সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকা।

এ রাজস্ব আদায়ে ট্রাফিক পুলিশ প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রচণ্ড গরমে সড়ক ও মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করতে হয়। এ অসহ্য গরমেও প্রায় দিনরাত কাজ করছি এবং সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এতে বিভিন্ন যানবাহনের যাত্রী সাধারণ স্বস্তিতে বাড়ি ফিরছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, পেট্রোল টিম পুলিশ বিভাগের বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে এবং তাৎক্ষণিকভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। এতে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ টিম নিয়মিত কাজ করছে। কোথাও যানজট বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভুয়া কবিরাজের প্রতারণা, সর্বস্বান্ত ইকতারুল

র‍্যাম্প-লিফট নেই, রাবির লাইব্রেরিতে বঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থীরা

গ্যাস-বিদ্যুৎ সংকটে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ছে: এটিএম মাসুম

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

নারীদের এগিয়ে নিতে দলগুলোর পলিসিগত পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ