শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে রিকশা-ভ্যান চালক ইউনিয়ন নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত বিজয়ীদের সংবর্ধনা

২২ আগস্ট, ২০২৬ এ ১১:০৮ PM

সিরাজগঞ্জে রিকশা-ভ্যান চালক ইউনিয়ন নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত বিজয়ীদের সংবর্ধনা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :

সিরাজগঞ্জ জেলা রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট/২০২৬ ) অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত সাধারণ সম্পাদক পদে মো. মোকারম হোসেন পারভেজ এবং সড়ক সম্পাদক পদে মো. সুজন হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর মোকারম হোসেন পারভেজ ও সুজন হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শাহিনুর আলম বিজয়ীদের সংবর্ধনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আলী আলম, মাওলানা আব্দুস সালাম ও মো. জাহিদুল ইসলাম, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. ছাইদুল ইসলাম খানসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপদেষ্টা সংগঠনের উচ্চপর্যায়ের নেতারা।

বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এই বিজয় নতুন দায়িত্ব ও নতুন প্রত্যয়ের সূচনা করবে। নবনির্বাচিত নেতারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় বিজয়ীদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দোয়া করা হয়।

The post সিরাজগঞ্জে রিকশা-ভ্যান চালক ইউনিয়ন নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত বিজয়ীদের সংবর্ধনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ