শাহজাদপুর সংবাদ

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগে বিকাশের ৩ কর্মচারী গ্রেপ্তার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৫ PM

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগে বিকাশের ৩ কর্মচারী গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হলে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে শাহজাদপুর বিকাশ সার্ভিস পয়েন্টের তিন কর্মচারীর নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলাপাড়ার তারেক রাব্বি (৩৬), উপজেলার বাজিয়ারপাড়া গ্রামের হোসেন আলী (৪৮) এবং বেড়াকুচাটিয়া গ্রামের চয়ন ইসলাম (২৭)। আটক তারেক রাব্বি ওই বিকাশ সার্ভিস পয়েন্টের কম্পিউটার অপারেটর, হোসেন আলী অফিস সহকারী এবং চয়ন ইসলাম হিসাবরক্ষক হিসেবে কর্মরত।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী শাহজাদপুর পৌর এলাকার একটি মেসে ভাড়া থাকেন। গত ২১ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রীর এক পুরুষ বন্ধু ব্যক্তিগত প্রয়োজনে মেসে আসেন এবং কিছু সময় অবস্থান করে চলে যান। ছাত্রীর ঘরের পাশেই শাহজাদপুর বিকাশ সার্ভিস পয়েন্টের অফিস অবস্থিত।

গত বুধবার সকালে বিকাশ অফিসের লোকজন ওই ছাত্রীকে ডেকে নিয়ে সিসিটিভি ফুটেজ দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিকেলের মধ্যে টাকা না দিলে ফুটেজ অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই দিন রাতে পুনরায় তাকে ডেকে নিয়ে টাকা দাবি করা হলে ওই ছাত্রী অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে আসামিরা তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং তারেক রাব্বি ও হোসেন আলী তাকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। ওই শিক্ষার্থী চিৎকার করে রাস্তায় নেমে এলে স্থানীয় পথচারীরা এগিয়ে আসেন। পরে শিক্ষক ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় এজাহার দেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার তিন আসামিকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: sangbad.net

সম্পর্কিত সংবাদ