অজ্ঞান পার্টির খপ্পরে অটোচালক,অটোরিকসা নিয়ে উধাও দুর্বৃত্তরা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:২৪ AM

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিজের অটোরিকশা হারিয়েছেন কাদের নামে এক ব্যক্তি। দুর্বৃত্তরা তাঁকে অচেতন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।৮ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও-ভুল্লী-ফারাবাড়ী সড়কের বকুলতলা এলাকায় তাঁকে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাদের প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। এ সময় যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা কৌশলে তাঁকে অচেতন করে ফেলে। পরে বকুলতলা এলাকার নির্জন জায়গায় তাঁকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ওই সড়কে অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। একা চালকদের টার্গেট করছে তারা।
পরিবারের সদস্যরা জানান, কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। এই অটোরিকশাই ছিল তাদের সংসার চালানোর একমাত্র অবলম্বন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post অজ্ঞান পার্টির খপ্পরে অটোচালক,অটোরিকসা নিয়ে উধাও দুর্বৃত্তরা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · Sarabangla
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
