বর্ষায় উধুনিয়া নৌভ্রমণ যেন প্রকৃতি মায়াবীর হাতছানি
২২ আগস্ট, ২০২৬ এ ৭:৩১ PM

নজরুল ইসলাম:বর্ষা এলেই নতুন রূপে সেজে ওঠে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন। বিস্তীর্ণ বিল, নদীর বাওড়, চারপাশের জলরাশি আর নির্মল প্রাকৃতিক পরিবেশে বর্ষাকালে উধুনিয়া হয়ে ওঠে এক মনোমুগ্ধকর ভ্রমণকেন্দ্র। স্থানীয়দের কাছে অনেকটা ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত এই স্থানটি এখন দূরদূরান্তের ভ্রমণপিপাসু মানুষের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে।শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেল ৪টার দিকে চারজনের একটি দল সিএনজিযোগে উধুনিয়ায় ঘুরতে যাই। সেখানে পৌঁছে ঘণ্টাপ্রতি ৫০০ টাকা ভাড়ায় একটি নৌকা নিয়ে নদীতে ঘোরাঘুরি করা হয়। নৌকায় চড়ে বিস্তীর্ণ জলরাশি উপভোগের পাশাপাশি নদীতে গোসল, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং দূরদূরান্ত থেকে আসা নৌকায় গান-বাজনার সঙ্গে আনন্দ-উচ্ছ্বাস ছিল ভ্রমণের অন্যতম আকর্ষণ।বর্ষায় উধুনিয়ার চারপাশে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। বিস্তীর্ণ বিলের জলরাশি, ঢেউয়ের দোলা, নৌকার চলাচল এবং নদীতে ব্যস্ত জেলেদের কর্মযজ্ঞ সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য প্রাকৃতিক পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে এসে এমন নির্মল পরিবেশে সময় কাটাতে পেরে আনন্দিত হন দর্শনার্থীরা।
বিশেষ করে বিকেলের দিকে উধুনিয়ার সৌন্দর্য আরও বাড়ে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সঙ্গে সঙ্গে জলরাশিতে সূর্যের আলো পড়ে তৈরি করে অপূর্ব দৃশ্য। নৌকায় বসে সেই দৃশ্য উপভোগের পাশাপাশি নদীর শীতল বাতাস ভ্রমণকারীদের মনে এনে দেয় প্রশান্তির অনুভূতি।স্থানীয়রা জানান, বর্ষাকালে উধুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে আসেন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ দলবেঁধে নৌকায় ঘুরে বেড়ান। অনেকেই নদীতে গোসল ও নৌকাভ্রমণের পাশাপাশি জেলেদের মাছ ধরার দৃশ্য উপভোগ করেন।উল্লাপাড়া সদর কিংবা সিরাজগঞ্জ থেকে সড়কপথে স্থানীয় যানবাহনে সহজেই উধুনিয়ায় যাওয়া যায়। বর্ষাকাল, বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র—উধুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উপযুক্ত সময়। তবে ভ্রমণের সময় নৌকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পরিবেশের প্রতি যত্নশীল থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।
প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ জলরাশি আর নৌভ্রমণের আনন্দ—সবকিছু মিলিয়ে বর্ষায় উধুনিয়া হতে পারে একদিনের স্বল্প খরচের দারুণ ভ্রমণ গন্তব্য। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চাইলে উধুনিয়ার জলরাশি ও নৌকাভ্রমণ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।
The post বর্ষায় উধুনিয়া নৌভ্রমণ যেন প্রকৃতি মায়াবীর হাতছানি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রিকশা-ভ্যান চালক ইউনিয়ন নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত বিজয়ীদের সংবর্ধনা
২২ আগস্ট, ২০২৬ এ ১১:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৫৫ PM · Alokito Bangladesh
ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৩৭ PM · Alokito Bangladesh
