শাহজাদপুর সংবাদ

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উৎসবমুখর পরিবেশে শেষ হলো উচ্ছ্বাস-১০: হাতে-কলমে কার্যক্রম

৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬ PM

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উৎসবমুখর পরিবেশে শেষ হলো উচ্ছ্বাস-১০: হাতে-কলমে কার্যক্রম

মোঃ হোসেন আলী ছোট্ট :‘আজকের কাব স্কাউট, আগামীর নেতৃত্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর ‘উচ্ছ্বাস-১০: হাতে-কলমে’ কার্যক্রম।শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় নাটোর রাজবাড়ী প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের সমাপ্তি ঘটে। এতে অংশগ্রহণকারী কাব স্কাউটদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।জানা যায়, গত ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী আগামী ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। ক্যাম্পুরীতে কাব স্কাউটদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জন, সৃজনশীলতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় ‘উচ্ছ্বাস-১০: হাতে-কলমে’ কার্যক্রমে কাব বন্ধুদের অংশগ্রহণে হাতে-কলমে শেখার বিভিন্ন আয়োজন সম্পন্ন হয়। প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতি থাকলেও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত কার্যক্রম সফলভাবে শেষ করা সম্ভব হয়।কার্যক্রমটি পরিচালনা করেন ‘উচ্ছ্বাস-১০: হাতে-কলমে’-এর ডাইরেক্টর মোঃ শফিকুল ইসলাম (তুষার)। তিনি এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সহকর্মী, স্বেচ্ছাসেবক রোভার, সম্মানিত ইউনিট লিডার এবং অংশগ্রহণকারী কাব বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।তিনি বলেন, একটি সফল আয়োজনের পেছনে সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সবাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করায় কার্যক্রমটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের হাতে-কলমে শিক্ষামূলক কার্যক্রম কাব স্কাউটদের দক্ষতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে তারা অনুপ্রাণিত হবে।

The post প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উৎসবমুখর পরিবেশে শেষ হলো উচ্ছ্বাস-১০: হাতে-কলমে কার্যক্রম appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ