পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৮ PM

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে। তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধুধু বালুচর। এটা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি।
বর্তমান প্রধানমন্ত্রী সুদূর লন্ডন থেকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিএনপি যদি ম্যান্ডেট পায়, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই কাজটা অনেক দুর এগিয়েছে, নকশা তৈরি হয়েছে, কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
মন্ত্রী এ সময় আরও বলেন, যমুনার চরাঞ্চলে বন্যায় মানুষ অসহায় হয়ে পড়ে। তাদের জীবন ও প্রাণী নিয়ে তারা বিপাকে পড়ে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চরাঞ্চলে গবাদিপশুর আশ্রয়কেন্দ্র তৈরি করা হচ্ছে। যাতে গবাদিপশু ও মানুষ আশ্রয় নিতে পারে।
এ সময় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সূত্র: Amar Desh
সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ১০০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
লোডশেডিংয়ে পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কাঁচামালেও চড়া দাম
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৯ AM · Bangla Stream
নাটোরে চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,আহত ১২
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
