পাবনা জেলা কাব ক্যাম্পুরির পতাকা উত্তোলন অনুষ্ঠিত
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৫ PM

মোঃ হোসেন আলী ছোট্ট : দীপ্ত শপথ হাতে হাত, কাবেরা আনবে রাঙা প্রভাত—এই স্লোগানে উজ্জীবিত হয়ে পাবনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরি৪র্থ দিনের দিনব্যাপী স্কাউট কর্মসূচীর অংশ হিসেবে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮,,টায় পাবনা সদর উপজেলার আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠেবাংলাদেশ স্কাউটস পাবনা জেলা ৮ম কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও কাব স্কাউট পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটস, পাবনা জেলা সহ- সভাপতি ও পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্যাম্পুরি শিশুদের নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার শিক্ষা দেয়। ইতিবাচক চিন্তা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাব সদস্যরা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) কাহারুল ইসলাম জয়, পাবনা কলেজের সহকারী অধ্যাপক, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পরিচালক ও সমাজ সেবক কৃষিবিদ মোস্তফা জামান শামীম ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (সংগঠন) মীর্জা আলী নাসির। শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ জোনের উপপরিচালক জামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা কমিশনার আবুল কালাম আজাদ, জেলা সম্পাদক জাহিদ হোসেন, আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলম, সহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা কমিশনার মাহমুদুল হক। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে শরীর চর্চা, সাব ক্যাম্প ভিত্তিক তাঁবুকলা, পতাকা উত্তোলন, কাব কার্ণিভাল -আনন্দ মেলা, বড় হবো, ঘর সাজাই, কাব অভিযান -দৃপ্ত কদম, গ্র্যান্ড ক্যাম্প ফায়ার প্রস্তুতি, গ্র্যান্ড ক্যাম্প ফায়ার ও ফেলোশীপ ডিনার।
উল্লেখ্য – ক্যাম্পুরিতে জেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক কাব সদস্যরা অংশগ্রহণ করছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে কাব সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
The post পাবনা জেলা কাব ক্যাম্পুরির পতাকা উত্তোলন অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের ইন্তেকাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
