সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৯ AM

মোঃ হোসেন আলী ছোট্ট :ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনায় স্থিতিশীলতা বজায় রাখা, অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন, ঊর্ধ্বতন নির্বাহীদের আগামী দুই বছর চাকরি থেকে অব্যাহতি না দেওয়া এবং ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় কথিত দালাল ও সুবিধাভোগীদের শনাক্ত করে বহিষ্কারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের ২ নম্বর খলিফাপট্টিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নারী-পুরুষ গ্রাহক ও আমানতকারী অংশ নেন। পরে তারা মানববন্ধনে অংশ নিয়ে উত্থাপিত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক রুহুল আমিন খসরুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক আব্দুল হাই বাকী, মো. গিয়াস উদ্দিন, মো. ছানোয়ার হোসেন, গ্রাহক ফোরামের সদর উপজেলা সভাপতি মো. জহির রায়হান, গ্রাহক মোছা. তানজিলা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক। কর্মসূচি সঞ্চালনা করেন গ্রাহক মো. হাফিজুর রহমান।বক্তারা বলেন, ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখা ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় অভিজ্ঞ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন এবং আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন নির্বাহীকে অযথা চাকরি থেকে অব্যাহতি না দেওয়ার দাবি জানান তারা।তারা আরও বলেন, ব্যাংকের অভ্যন্তরে অনিয়ম, দুর্নীতি ও প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে এস আলমের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ থাকা কথিত দালাল ও সুবিধাভোগীদের শনাক্ত করে বহিষ্কারের দাবি জানান বক্তারা।সমাবেশ থেকে ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, পাচার হওয়া অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ এবং দায়ীদের বিচারের আওতায় আনতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রাহকদের আমানত ও ব্যাংকের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।সমাবেশে ইসলামী ব্যাংকের বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও আমানতকারীদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
The post সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
