প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের ইন্তেকাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৯ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক, প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক।মরহুম মোঃ আব্দুল কুদ্দুসের জানাজা নামাজ শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া পৌর কবরস্থানে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।জানাজায় মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা মোঃ আব্দুল কুদ্দুস সিরাজগঞ্জের গণমাধ্যম অঙ্গনে পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।এদিকে প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। একই সঙ্গে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া কামনা করেন।
The post প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের ইন্তেকাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
