সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫০ AM

মোঃ হোসেন আলী (ছোট্ট):সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও সুলভ ন্যায়বিচার নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলায় লাইব্রেরি হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় স্থানীয় সরকার, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত উপপরিচালক গনপতি রায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সিরাজগঞ্জ জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান গ্রাম আদালতের কার্যক্রম ও জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণার বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।সভাপতির বক্তব্যে গনপতি রায় বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে মানুষ যাতে সঠিক বিচার পায়, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, সাধারণ মানুষ স্থানীয় পর্যায়ে সঠিকভাবে বিচার না পাওয়ার কারণে আদালতের শরণাপন্ন হচ্ছে। এতে মামলা ক্রমেই বাড়ছে এবং বিচার কার্যক্রমের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা পালন জরুরি। বিভিন্ন কারণে কোনো চেয়ারম্যান অনুপস্থিত থাকলে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।সভায় বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার কাফি আল আজাদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান খান এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ আরও বাড়াতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
The post সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
