শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ AM

সিরাজগঞ্জে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

মোঃ হোসেন আলী ছোট্ট :“ভোট চাই নারীর জন্য, নারী হোক অগ্রগণ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক সচেতনতামূলক ও নীতি-নির্ধারণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল হাই স্কুলের হলরুমে নারীপক্ষের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় পিডাব্লিউডির নির্বাহী পরিচালক হুসনে আরা জলির সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য দেন নারীপক্ষের সদস্য ওয়ারদা আশরাফ।এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের সচিব সুমি ঘোষ, ‘জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ’ প্রকল্পের ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা হোসনে আরা শীলা, প্রকল্প কর্মকর্তা পূজয়িতা দত্ত, ৯ নম্বর কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মির্জা মুরশিদা জাহান নিপা, পাইকপাড়া মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু সাইদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী ও সাবেক ইউপি সদস্যরা।আলোচনা সভায় স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচনে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং সমতাভিত্তিক স্থানীয় সরকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।বক্তারা স্থানীয় সরকার নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিয়ে একটি অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারীপক্ষের তরুণ নারী নেত্রী উর্মি।

The post সিরাজগঞ্জে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ