শাহজাদপুর সংবাদ

পঞ্চগড়ে ডিবি পুলিশ কর্তৃক ১০০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২২ আগস্ট, ২০২৬ এ ৮:৫৮ PM

পঞ্চগড়ে ডিবি পুলিশ কর্তৃক ১০০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোহন মিয়া,পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষে অভিযানে এক জন মাদক ব্যবসায়ী আটক করেন জেলা ডিবি পুলিশের একটি বিশেষ চৌকষ দল ।পুলিশ সূত্রে জানা যায় পঞ্চগড় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবির একটি চৌকষ টিম গত ২১ আগস্ট ২০২৬ ইং তারিখ রাত্রী ২১.৩০ ঘটিকার সময় পঞ্চগড় জেলার তেতুলিয়া থানাধীন দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামস্থ মজিবর রহমান (৫০) ,পিতা মৃত তফিজ উদ্দিন এর গালামালের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মহসিন আলী (৩০), পিতা মোঃ হকদুল ইসলাম মাতা ,মোসাম্মৎ মহসিনা বেগম ,গ্রাম নিজ বাড়ি, থানা তেতুলিয়া , জেলা পঞ্চগড় গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নামে পঞ্চগড় তেতুলিয়া থানায় মামলা নম্বর ১২, তারিখ ২২ আগস্ট ২০২৬ , ধারা ৩৬(১) সারণীর১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু হয়েছে। অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার বলেন আসামী বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে আসামী আদালতে পাঠানো প্রক্রিয়া চলমান।

The post পঞ্চগড়ে ডিবি পুলিশ কর্তৃক ১০০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ