শাহজাদপুর সংবাদ

নির্ধারিত সময়ে পরিষদে আসেন না সমাজকর্মী শারমিন আক্তার, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

২৬ অক্টোবর, ২০২৬ এ ৪:৫২ PM

নির্ধারিত সময়ে পরিষদে আসেন না সমাজকর্মী শারমিন আক্তার, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

নজরুল ইসলাম:সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদে নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় ইউনিয়ন সমাজকর্মী (কারিগরি প্রশিক্ষক) শারমিন আক্তারের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ভোগান্তির অভিযোগ উঠেছে। এ ছাড়া সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ ও হয়রানির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদে প্রতি সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাঁর দায়িত্ব পালনের কথা। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ে তাঁকে কার্যালয়ে পাওয়া যায় না। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে সরেজমিনে গিয়েও তাঁকে কার্যালয়ে পাওয়া যায়নি। পরে ফোনে তাঁর অবস্থান জানতে চাইলে তিনি অফিসে আসেন।স্থানীয়রা অভিযোগ করে বলেন, তাঁর নির্ধারিত কর্মদিবস ও সময় জানা থাকলেও তাঁকে না পেয়ে অনেক সেবাগ্রহীতা অপেক্ষা করে ফিরে যান। এতে প্রয়োজনীয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে তাঁকে না পেয়ে অনেক সেবাগ্রহীতা বাড়ি ফিরে যান। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এ বিষয়ে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা বলেন, স্থানীয় লোকজন ও পরিষদের সচিব তাঁর অনুপস্থিতির বিষয়টি জানিয়েছেন। তাঁকে একাধিকবার সতর্ক করা হয়েছে। এরপরও এমন ঘটনা ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।সোমবার সকাল পৌনে ১১টার দিকে কার্যালয়ে তাঁর উপস্থিতি ও দেরিতে আসার বিষয়ে জানতে চাইলে শারমিন আক্তার বলেন, আমি সকাল ৯টায় উপজেলা অফিসে হাজিরা দিয়ে আসি। এ কারণে এখানে আসতে সময় লেগে যায়।তবে অন্যান্য দিন বেলা ১১টা থেকে ১২টার দিকে এসে এক ঘণ্টা অবস্থান করে চলে যাওয়ার অভিযোগ প্রথমে অস্বীকার করেন তিনি। পরে পরিষদের সচিবের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানোর বিষয়টি উল্লেখ করা হলে তিনি তা স্বীকার করেনন।স্থানীয়দের প্রত্যাশা, দায়িত্ব পালনের নির্ধারিত সময় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে সেবাগ্রহীতারা হয়রানি ছাড়াই তাঁদের প্রাপ্য সেবা পান।

The post নির্ধারিত সময়ে পরিষদে আসেন না সমাজকর্মী শারমিন আক্তার, ভোগান্তিতে সেবাগ্রহীতারা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

নির্ধারিত সময়ে পরিষদে আসেন না সমাজকর্মী শারমিন আক্তার, ভোগান্তিতে সেবাগ্রহীতারা | শাহজাদপুর সংবাদ