নিরাপত্তা ও স্বস্তিতে পূজা উদ্যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান
১৬ অক্টোবর, ২০২৬ এ ১:৪৮ PM

হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ। এখানে অনেক আগে থেকেই আমরা সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছি।’
শফিকুর রহমান আরও বলেন, এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। তাঁরা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতা–কর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত প্রসারিত করবেন।
জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬ AM · বাংলা ট্রিবিউন
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · বাংলা ট্রিবিউন
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
১৬ অক্টোবর, ২০২৬ এ ৯:০৫ AM · বাংলা ট্রিবিউন
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
১৬ অক্টোবর, ২০২৬ এ ১:২১ AM · বাংলা ট্রিবিউন
সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামানকে হত্যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়ানোর চেষ্টা হচ্ছে: পরওয়ার
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৪ PM · প্রথম আলো
