জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
১৬ অক্টোবর, ২০২৬ এ ৯:০৫ AM

ভিপি নুর মানেই একটা বারুদ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়, জামায়াত-শিবির আর এনসিপি মিলেও এমন একটা নেতা নাই। নেতার যে বারুদ বজ্র কণ্ঠ জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে, সে ধরনের কোনও চরিত্র জামায়াত-এনসিপিতে নেই। জেল-জুলুম আর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।
তিনি লেখেন, আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেলো। শুধু এতটুকুই বলবো, ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে। আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কি জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা ও স্বস্তিতে পূজা উদ্যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান
১৬ অক্টোবর, ২০২৬ এ ১:৪৮ PM · প্রথম আলো
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬ AM · বাংলা ট্রিবিউন
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · বাংলা ট্রিবিউন
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
১৬ অক্টোবর, ২০২৬ এ ১:২১ AM · বাংলা ট্রিবিউন
সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামানকে হত্যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়ানোর চেষ্টা হচ্ছে: পরওয়ার
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৪ PM · প্রথম আলো
