নিখোঁজের দিনেই নদীতে মিলল ১১০ বছরের বৃদ্ধার লাশ
১০ অক্টোবর, ২০২৬ এ ১:০৯ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জগতলা গ্রামসংলগ্ন যমুনা নদী থেকে নুরজাহান বেগম (১১০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত নুরজাহান বেগম উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা দক্ষিণপাড়ার মৃত লাল চাঁদ ব্যাপারীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে যমুনা নদীতে ওই বৃদ্ধার লাশ ভাসতে দেখে এলাকাবাসী নৌ পুলিশকে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যায় সিরাজগঞ্জ থেকে নৌ পুলিশের একটি দল এসে নদী থেকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে বৃদ্ধার স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন।
মৃত বৃদ্ধার ছেলে ছোরমান আলী জানান, তার মায়ের বয়স প্রায় ১১০ বছর ছিল এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই বাড়ি থেকে তিনি হারিয়ে যেতেন, পরে খুঁজে আনা হতো। শুক্রবার সকাল থেকেও তিনি নিখোঁজ ছিলেন। স্বজনদের ধারণা, নদীতে গোসল করতে নেমে কোনো একপর্যায়ে তিনি তলিয়ে যান।
এ বিষয়ে শনিবার (১০ অক্টোবর) শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নৌ পুলিশের প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার হওয়া বৃদ্ধার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: The sangbad
সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে কুন্দাশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙা পা অপারেশনের দায়িত্ব নিল ডু সামথিং ফাউন্ডেশন
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চান্দুড়িয়াতে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রিমনের মতবিনিময় সভা
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মহালয়া উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ‘মহিষাসুর মর্দিনী’ নাটক মঞ্চস্থ
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্মিলিত প্রয়াসের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা
১০ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৪ PM · প্রতিদিনের কাগজ