তাড়াশে হত্যা মামলার আসামি শুটার শাকিল গ্ৰেফতার
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪১ PM

তাড়াশ থেকে জিল্লুর রহমান ;
সিরাজগঞ্জের তাড়াশে মোঃ শাকিল হোসেন ওরফে ‘সুটার শাকিল’ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। নাটোর জেলার গুরুদাসপুর থানায় রুজুকৃত একটি হত-্যা মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শাকিল হোসেন তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গুরুদাসপুর থানায় রুজুকৃত হত-্যা মামলায় শাকিল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকারী ইউনিট তাড়াশ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে, পুলিশ জানিয়েছে, গ্রেফতারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।অপরাধ দমনে তাড়াশ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
The post তাড়াশে হত্যা মামলার আসামি শুটার শাকিল গ্ৰেফতার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে নম্রতা ও সৌজন্যে তৃণমূলে গ্রহণযোগ্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
