তাড়াইলে সততার সঙ্গে জনসেবার লক্ষ্যে -ধলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম হারুন
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫১ PM

মোঃ রাসেল মিয়া, কিশোরগঞ্জ (তাড়াইল) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন, সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত মোঃ আজাহারুল ইসলাম হারুন। সততা, সাহসিকতা এবং গরিব-দুঃখী মানুষের প্রতি ভালোবাসার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন ত্যাগী ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
রাজনৈতিক জীবনে মোঃ আজাহারুল ইসলাম হারুন তাড়াইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ৩ নম্বর ধলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। বিগত দিনে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং ন্যায়ের পক্ষে কথা বলার কারণে তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন।
আসন্ন ৩ নম্বর ধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছেন মোঃ আজাহারুল ইসলাম হারুন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন। তিনি ৩ নম্বর ধলা ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যক্তি আঃ সালামের সুযোগ্য সন্তান।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ত্যাগী রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আজাহারুল ইসলাম হারুনের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে। তাদের মতে, তার মতো জনবান্ধব নেতৃত্ব ধলা ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে মোঃ আজাহারুল ইসলাম হারুন বলেন, “আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আল্লাহ ও জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে ধলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো, ইনশাআল্লাহ।”
The post তাড়াইলে সততার সঙ্গে জনসেবার লক্ষ্যে -ধলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম হারুন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কলেজে মালামাল চুরি: নিরাপত্তা প্রহরীর অভিযোগে বিএনপি নেতার নাম,জিডিতে নীরব অধ্যক্ষ !
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
