ঘাটাইলে আদর্শ দ্বীনি শিক্ষার বাতিঘর আল জামিয়াতুল কওমিয়া হাজী আলী আকবর (রহ.) মাদরাসা
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৩ PM

এ সালাম চান তরফদার,ঘাটাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ডৌজানী এলাকায় অবস্থিত আল জামিয়াতুল কওমিয়া হাজী আলী আকবর (রহ.) মাদরাসা ও গুলশান আরা এতিমখানা দিন দিন একটি আদর্শ ও মডেল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে মাদরাসার দ্বিতল ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা ও শহর থেকে অনেক শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে ভর্তি হয়ে দ্বীনি শিক্ষায় নিজেদের গড়ে তুলছে। মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও আদর্শিক পরিবেশের কারণে প্রতিষ্ঠানটির প্রতি অভিভাবক ও শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে।
মাদরাসা কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অহংকারমুক্ত, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। তাদের শারীরিক সুস্থতার বিষয়েও রয়েছে বিশেষ নজরদারি। প্রয়োজনীয় চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
আল জামিয়াতুল কওমিয়া হাজী আলী আকবর (রহ.) মাদরাসা ও গুলশান আরা এতিমখানার শিক্ষার্থীদের সুশিক্ষিত, আদর্শবান ও যোগ্য হাফেজ হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে শিক্ষার্থীদের আখলাক-আচরণ ও নৈতিক চরিত্র গঠনে দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব।
প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম (তুলা) বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করাই নয়, বরং তাদের নৈতিকতা, আদর্শ ও সুন্দর চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, দ্বীনি শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ঘাটাইলের অন্যতম সেরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
The post ঘাটাইলে আদর্শ দ্বীনি শিক্ষার বাতিঘর আল জামিয়াতুল কওমিয়া হাজী আলী আকবর (রহ.) মাদরাসা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে নম্রতা ও সৌজন্যে তৃণমূলে গ্রহণযোগ্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
