ঘাটাইলে আতর আলীর কর্মকাণ্ডে অতিষ্ঠ ছয়ানী বকশিয়া গ্রামের মানুষ, গ্রেফতার ও বিচারের দাবি
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:২৯ PM

এ সালাম চান তরফদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া ইউনিয়নের ছয়ানী বকশিয়া গ্রামের আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত ২২ আগস্ট শনিবার সকাল ৯টায় ছয়ানী বকশিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছয়ানী বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা আতর আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া, তার হাতে জবরদখল হওয়া জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া এবং হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, আতর আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগে গত ১ আগস্ট সংবাদ সম্মেলন করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে জামিনে মুক্ত হয়ে তিনি সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, আতর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ভূমি দখল, মামলা দিয়ে হয়রানি ও এলাকাবাসীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের কৃতি সন্তান মো. শাহজাহান আলী বলেন, “আতর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ শুনে আসছি। তার কর্মকাণ্ডের কারণে এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা উদঘাটন এবং দায় প্রমাণিত হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “যেসব মানুষের জমি জবরদ খলের অভিযোগ রয়েছে, তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়া এবং হয়রানির শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।”
এলাকাবাসী জানান, তারা আতর আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসন ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
তবে আতাউর রহমান ওরফে আতর আলীর বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান,আতাউর আলীর বিরুদ্ধে অন্য মামলাও আছে, তাকে গ্রেফতার করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
The post ঘাটাইলে আতর আলীর কর্মকাণ্ডে অতিষ্ঠ ছয়ানী বকশিয়া গ্রামের মানুষ, গ্রেফতার ও বিচারের দাবি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টায় আটক ৩
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়পুর রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে খেলোয়াড় ও ব্যবসায়ীদের মানববন্ধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুর থানা ভবন ও স্থাপনা পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
