শাহজাদপুর সংবাদ

এমপি আয়নুল হকের ওপর হামলা: সিরাজগঞ্জ জেলা বিএনপির তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১০ PM

এমপি আয়নুল হকের ওপর হামলা: সিরাজগঞ্জ জেলা বিএনপির তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

মোঃ হোসেন আলী ছোট্র :সিরাজগঞ্জের ৬৪-সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় জেলা বিএনপি গঠিত তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) তদন্ত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানার নেতৃত্বে তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ঘটনার নেপথ্যের তথ্য উদঘাটনের চেষ্টা করেন এবং প্রত্যক্ষদর্শী, হামলার শিকার জাতীয় সংসদ সদস্য ও মামলার বাদীর বক্তব্য গ্রহণ করেন।রায়গঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে তদন্ত কার্যক্রম পরিচালনার সময় তদন্ত কমিটির সদস্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহপ্রচার সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ১৫ আগস্ট এমপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ২৪ আগস্ট সিরাজগঞ্জ জেলা বিএনপি ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয় জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে এবং সদস্যসচিব করা হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে।কমিটির সদস্যরা হলেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহপ্রচার সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জু।জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ জানান, এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে সাত দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, এ লক্ষ্যেই তদন্ত কমিটির আহ্বায়ক নাজমুল হাসান তালুকদার রানার নেতৃত্বে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

The post এমপি আয়নুল হকের ওপর হামলা: সিরাজগঞ্জ জেলা বিএনপির তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ