এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ
৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮ PM

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কলেজগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ। এবারের ফলাফলে কলেজটি থেকে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তবে সামগ্রিক পাসের হার প্রত্যাশার তুলনায় কম হওয়ায় আগামীতে ফলাফলের আরও উন্নতির প্রত্যাশা করছেন কলেজ কর্তৃপক্ষ।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে মোট ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭১ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৮৯ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে তিনজন জিপিএ-৫ পেয়েছেন। কলেজটির মোট পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৩৮ শতাংশ।উপজেলার অন্যান্য কলেজের তুলনায় শীর্ষস্থান অর্জন করায় কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। বিশেষ করে তিনজন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন কলেজের জন্য ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এ সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও সন্তোষ প্রকাশ করেছেন।তবে পাসের হার আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া এবং মানসম্মত পাঠদান কার্যক্রম জোরদারের মাধ্যমে আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা রয়েছে।এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা বলেন, “আমাদের প্রত্যাশা ছিল ফলাফল আরও ভালো হবে। ভবিষ্যতেও শিক্ষার মান ও ভালো ফলাফল ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। আগামীতে শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে ফলাফলের মানোন্নয়নে কাজ করবে কলেজ কর্তৃপক্ষ।উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জনের এ সাফল্যকে সামনে রেখে আগামী শিক্ষাবর্ষে আরও ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন কলেজসংশ্লিষ্টরা।
The post এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · BD Bulletin
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
