আনসারদের খাবার সরবরাহে অনিয়ম, লাখ টাকা আত্নসাতের অভিযোগ সাদিকুলের বিরুদ্ধে
২৫ মার্চ, ২০২৬ এ ১:০০ PM

★ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাবললেন খাবার দেওয়ার কথা ৪ বেলা
★ প্রশ্নের জবাব না দিয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয় ত্যাগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭-সিরাজগঞ্জ, ৬ শাহজাদপুর আসনেনির্বাচনে আনসার ২০৮০জন সদস্যদের দায়িত্ব পালন করেন। দায়িত্বরত এই আনসার সদস্যদের মাঝে খাবার সরবরাহে নানা অনিয়ম এবং এই খাতের বরাদ্দ থেকে কয়েক লাখ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে খাবার সরবরাহের দায়িত্বে থাকা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মো: সাদিকুল ইসলামের বিরুদ্ধে।
জানা গেছে,নির্বাচনের আগের রাত,নির্বাচনের দিন সকাল,দুপুর ও রাত ৪বেলা মিলে আনসার সদস্যদের জন্য প্রতিজনের খাবার বাবদ বরাদ্দ ছিলো ৫০০ টাকা।
ভ্যাট ট্যাক্স বাদে ৪২৫ টাকা।।কিন্তু নির্বাচনের আগের রাত, নির্বাচনের দিন সকাল, দুপুর এই তিনবেলা খাবার দিয়ে রাতের খাবার না দিয়ে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শাহজাদপুর আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মো: সাদিকুল ইসলামের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য জানান, খাবারের মান নিয়ে ছিলো নানা প্রশ্ন? সকালে ছিলো ডিম খিচুরী বাকী দু বেলা ভাত একপিচ বয়লার মুরগির মাংস আর সবজি।
গুধিবাড়ী ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার সদস্য জানান তাঁরা তিনবেলা খাবার পেয়েছেন। খাবার বাবদ কোন অর্থ পাননি।
কৈজুরী ইউনিয়নের গোপালপুর ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আরেক আনসার সদস্য জানান, , খাবার পেয়েছি তিনবেলা, ৪বেলা খাবারের বিষয় জানি না।
অনুসন্ধানে জানা গেছে এই সরবরাহ করা শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের শাহ মখদুম হোটেল থেকে এই খাবার নিয়ে তা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। হোটেলের মালিক মো. এলাহী শেখের সাথে কথা হলে তিনি জানান তিনবেলা তাঁর হোটেল থেকে খাবার নেওয়া হয়। খাবার বাবদ কত বিল নিয়েছেন এমন প্রশ্নের জবাবে স্পষ্ট কিছু বলেনি।
এ ব্যাপারে মো: সাদিকুল ইসলামের সাথে কথা বলতে মুঠোফোনে কল করলে তিনি বলেন খাবারের হিসাব ক্লোজ হয়ছে এই বলে ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে তাঁর অফিসে গেলে এই তথ্য দিয়ে কি করবেন প্রতিবেদককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন।
কত বেলা খাবার দেওযার কথা ছিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তিনবেলা তাই তিনবেলা খাবার সরবারাহ করা হয়েছে। পরে চারবেলা খাবার দেওয়ার কথা ছিলো তা স্বীকার করেন। একবেলা খাবার কম দেওয়া হলো কেন এর কোন সদুত্তর দেয়নি।
তথ্য সংগ্রহকালে সাংবাদিকের সাথে অসহযোগিতা মুলক আচরন করেন এই কর্মকর্তা। পরে সংবাদ প্রকাশ না করতে বিভিন্ন মারফতে তদ্বীর করান তিনি।
এই ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা: নুরবানু আখতার প্রথমে কথা বলতে রাজি হননি।পরে তিনি জানান খাবার দেওয়ার কথা ছিলো চারবেলা। তাহলে তিনবেলা খাবার সরবরাহ করা ন্যায় কি অন্যায়,এমন প্রশ্নের উত্তর না দিয়ে কার্যালয় ত্যাগ করেন তিনি
মুঠোফোনে যোগাযোগ করা হলে আনসার ও ভিডিপি সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান জানান, তদন্ত টিম গঠন করে বিষয়টি তদন্ত করা হবে।
সূত্র: Ekushey Sangbad
সম্পর্কিত সংবাদ
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কলেজে মালামাল চুরি: নিরাপত্তা প্রহরীর অভিযোগে বিএনপি নেতার নাম,জিডিতে নীরব অধ্যক্ষ !
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
