অনন্ত জলিল ১৮০০ পরিবার ও ৫০০ পরিবারের দায়িত্ব নিলেন নায়িকা বর্ষা
৬ এপ্রিল, ২০২০ এ ১:০০ PM

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমান অসচ্ছল শিল্পী ও দিনমজুর ১৮০০ পরিবারকে ১০ দিনের খাবার পৌঁছে দিয়েছেন নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। এবার অনন্তের পথ ধরেই নিজের গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তার স্ত্রী নায়িকা বর্ষা। আজ সোমবার শাহজাদপুর সিরাজগঞ্জে নিজের গ্রামের ৫০০ পরিবারের কাছে খাবার তুলে দিয়েছেন এই নায়িকা।
করোনা ভাইরাসের প্রকো'পে এই দিনগুলোতে এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন তিনি। আর বর্ষার এমন কর্মযজ্ঞ দেখে তার প্রশংসা করছেন নেটিজেনরা। বর্ষা বলেন, ''আপনারা সবাই জানেন আমি শাহজাদপুর সিরাজগঞ্জ এর মেয়ে। এসেছিলাম আমি আমার গ্রামের বাড়িতে। আসলে শুধু এই করোনার জন্য যে মানুষের পাশে দাঁড়াই তা না, মাঝে মাঝে ইচ্ছে করে গ্রামের এবং গ্রামের আশেপাশের মানুষদের সাহায্য করি, পাশে দাঁড়াই।''
বর্ষা বলেন, এই অসিলায় আবারও আসা হলো, এখানে অলমোস্ট ৫০০ ফ্যামিলিকে যতটুক আমার সামর্থ্য ছিল আমি দিয়েছি। এখন যেটা সচরাচর দেখা যায় যে মানুষকে কিছু দিতে গেলে একজনের উপর আরেকজন পড়ে যাচ্ছে মারামারি করছে, একটা প্যাকেট এর জন্য, খাবারের জন্য গ'ন্ডগো'ল করছে কিন্তু এখানে এত সুন্দর ব্যবস্থা ছিল, এর জন্য আমার চাচাও শাহজাদপুর থানার সকল পুলিশ সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ।
মানুষের পাশে দাঁড়াতে অন্যদের উৎসাহিত করে বর্ষা বললেন, ''সবাই ভাল থাকবেন আর অনুগ্রহ করে যার যতটুকু সামর্থ্য অসহায় মানুষদের পাশে দাঁড়ান, অ্যামাউন্ট ডাজ নট মেটার, এখুনি সময় মানুষের পাশে দাঁড়ানোর। সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার গ্রামবাসীর জন্য দোয়া করবেন।'' এর আগে নায়িকা বর্ষা ঢাকার মোহাম্মদ পুরেও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
সূত্র: MTnews24
সম্পর্কিত সংবাদ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়পুর রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে খেলোয়াড় ও ব্যবসায়ীদের মানববন্ধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুর থানা ভবন ও স্থাপনা পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
