বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু করেছে।

উপজেলার প্রায় প্রতিটি কৃষি জমি এমনকি শুকিয়ে যাওয়া বিভিন্ন খাল-বিল ও নদীর অববাহিকায় ইতোমধ্যেই বছরের প্রধান ইরি-বোরো আগাম জাতের ধান রোপন করা শুরু হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন কৃষকরা ইরি-বোরো ধান চাষের জমি উপযোগী করছে।

ইঞ্জিন চালিত ট্রাক্টর দিয়ে মাটি আগলা করার পাশাপাশি সার দেওয়া ও শ্যালো মেশিন বসাতে শুরু করেছে। রবি সরিষা পাকলে তা উত্তোলন করার পরেই মূলত তারা ব্যস্ত হবেন প্রধান কৃষিশষ্য ধান চাষে।

নিম্নাঞ্চল হওয়ায় উপজেলার সবর্ত্র বন্যার পানিতে প্লাবিত হয়ে প্রায় ৩-৪ মাস ফসলি মাঠ পানির নিচে থাকে। বন্যার পানি জমি থেকে নেমে যাওয়ার পর দ্বিতীয় প্রধান কৃষিশস্য রবি সরিষা চাষ শুরু হয়। এরপরেই বন্যার পানি প্রবেশের আগ পর্যন্ত চলে ধান চাষ। আর ১০-১৫ দিন পরেই মাঠে গড়াবে শ্যালো ও৷ বিদ্যুৎচালিত সেচ মেশিন। তবে খাল-বিলের নিকটবর্তী জমিগুলোতে ইতোমধ্যেই ধান চাষ শুরু হয়েছে।

উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রায়পুর গ্রামের কৃষক আব্দুল মজিদ জানান, আবহাওয়া অনুকুলে থাকায় ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্ক দূর হয়েছে।

তবে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের কারনে শীতের তীব্রতা বেড়েছে, এরকম আবহাওয়া বেশিদিন থাকলে ইরি-বোরো চাষে ব্যাঘাত ঘটবে। আর আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের মতো এবরেও ইরি-বোরো চাষাবাদ ভলো হওয়ার আশা করছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুস ছালাম বলেন, এ উপজেলার প্রধান কৃষি ফসল ধান হওয়ায় সর্বত্রই চাষাবাদের জন্য জমি প্রস্তুত করছে কৃষকরা। উপজেলার সব এলাকার কৃষকই ইরি-বোরো আবাদে নিজস্ব বীজতলা করেছেন। বীজতলায় চারার মানও ভালো আছে।

তিনি আরো জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের ইরি-বোরো চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষ হওয়ার সম্ভবনা রয়েছে বলেও জানান তিনি। শৈত্যপ্রবাহ বেশি দিন স্থায়ী হবেনা বলে তিনি আশা প্রকাশ করে জানান, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শৈত্যপ্রবাহ ২/১ দিন থাকার পর আবহাওয়া অনুকুলে আশার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...