মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বিসিএস ১৯৮৫ ব্যাচের (পররাষ্ট্র) ক্যাডার। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও করোনাভাইরাস সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি দিল্লি ও জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ড. খলিলুর রহমান। এছাড়াও তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) লিয়েনে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে ছিলেন। ড. খলিলুর রহমান পাবনা জেলা স্কুল থেকে এসএসসিতে রাজশাহী বোর্ডে এ প্লেস অর্জন করেন ও কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর খলিলুর রহমান প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির ওপর মাস্টার্স ও এমফিল করেন। তিনি জনস্বাস্থ্যের ওপর দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান অতিরিক্ত সচিব ও কানাডা অনুবিভাগের প্রধান সমন্বয়ক ড. খলিলুর রহমানকে কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমান হাইকমিশনার মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি। তিনি ১৯৬২ সালে ৩১ অক্টোবর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ৫ ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ড. খলিলুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা