মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ডের উত্তরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে আজ বুধবার দুপুর দেড়টার দিকে ট্যাংকলরী-সিএনজি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছে। 

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়নের দূর্গাপুর গ্রামের দুলাল হোসেন বাবুর ছেলে আল আমিন(১৬)।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, এদিন দুপুরের দিকে একটি তেলবাহী ট্যাংকলরী বিপিসির বাঘাবাড়ি ওয়েলডিপো থেকে তেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় উল্লাপাড়া থেকে  ছেড়ে আসা শাহজাদপুরগামী একটি সিএনজি টেম্পু শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ডের উত্তরে এসে সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তেল বোঝাই ট্যাংকলরীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএসজি টেম্পুটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই দুই টেম্পু যাত্রী নিহত ও চালকসহ ৪ জন আহত হয়। 

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়। 

এ ঘটনায় ঘাতক ট্যাংকলরিটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...