বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে দেশটির জাতীয় টেলিভিশন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও লিঙ্কে যোগাযোগের সময় নিজের সংক্রমণের কথা জানান রুশ প্রধানমন্ত্রী। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মিশুস্তিন চিকিৎসাধীন থাকার মধ্যে অন্তবর্তী সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন প্রথম উপ প্রধানমন্ত্রী আন্দ্রে বেলুসোভ। বিশ্ব জুড়ে মহামারির আকার নেওয়া করোনাভাইরাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেক বিশ্বনেতাই আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অনেকে প্রাণও হারিয়েছেন। রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে এক লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত জানুয়ারিতে দিমিত্রি মেদভেদেভকে সরিয়ে মিখাইল মিশুস্তিনকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজ চালিয়ে যাবার মধ্যে বৃহস্পতিবার তিনি নিজের সংক্রমিত হওয়ার কথা নিশ্চিত হন। পরে সন্ধ্যায় ভিডিও লিঙ্তে তিনি প্রেসিডেন্টকে জানান, ‘কিছুক্ষণ আগেই জানা গেছে করোনাভাইরাসের জন্য আমি যে পরীক্ষা করতে দিয়েছিলাম তা পজেটিভ এসেছে।’ জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আপনার সঙ্গে যা হয়েছে তা যে কারোরই হতে পারে।’ প্রেসিডেন্ট তাকে আশ্বস্ত করেন তাকে না জানিয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া হবে না।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...