বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের সেই চিরন্তন বাণী। কবি সুফিয়া কামালের মনে দুঃখ ছিল তার পুর্বের প্রিয় মানুষটির হারানোর বেদনায়, কিন্তু বসন্তের আগমনের বার্তা মানেই পরিবর্তনের আভাস, বসন্ত শীতের জড়তাকে ঝেটিয়ে বিদায় করে, গাছেরা আড়মোড়া ভাঙ্গে, পুরনো পাতা ঝরে ফেলে গাছের ন্যাড়া মাথায় গজায় সবুজ কচি কচি পাতা, গাছে গাছে নতুন ফুলের কুঁড়ি, নতুন ফুল ফুটে নানা রঙ বেরঙের, পাখির কলতান, কোকিলের সুমধুর রব কুহু কুহু ডাকা যেন নতুনের এক আগমনী বার্তা। প্রকৃতি সাজে নতুন এক অপরূপ সাজে যেমন সাজে নববধুরা। তাই তো তরুণ তরুণীদের জন্য বসন্তের আগমন এক বিশেষ বার্তা বহন করে। বসন্তের আগেই শীত। সেই শীত কারো জন্য যেমন আরামদায়ক তেমনি কারো জন্য হাড় কাঁপানো। তারপরেও বিশেষ করে গরমের চেয়ে শীতে গ্রাম এলাকায় দেশের জন্য অনেকটাই ভাল। গ্রাম এলাকায় তৈরি নববধুরা তৈরি করে নানা ধরণের সুস্বাধু পিঠা পুলি ও মিষ্টান্ন জাতীয় খাবার। গরমের যে প্রভাব তারচেয়ে শীতের প্রভাব কম আর শীতের চেয়ে বসন্তের প্রভাব সামান্যই। বসন্তকে উপভোগ করতে না করতেই চলে আসে গ্রীষ্মকাল, প্রচন্ড তাপদাহ, রাস্তা ফেটে হয় চৌচির, ক্লান্ত পথিকের ডাবের জল বা ঠান্ডা এক গ্লাস জল হয়ে ওঠে তখন বড় এক আকাঙ্খিত আরাধ্য বস্তু। তারপরেও বসন্তের আগমন গরমের বার্তা নয় বরং বসন্তের আগমন নতুন এক বার্তা। বসন্তের এই সময়টাকে বলা হয় নাতিশীতোষ্ণ কাল। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্যই এই বসন্তকাল স্বস্তিদায়ক। বসন্ত সব শ্রেনির ও সব পেশার মানুষকে নিয়েছে আপন করে। তাই তো সকল ঋতুকে ছেড়ে বসন্তই হলো ঋতুরাজ ! বসন্তের আগমনে চারিদেকে যেমন খুশির রব, বিশেষ করে তরুণ-তরুণী, শিশু কিশোরদের উচ্ছলতা ও উদ্যোমতা এক অপরূপ বৈশিষ্ট্য তেমনি কবি সুফিয়া কামালের মত কারো কারো হয়তো হারানোর বেদনাও আছে-তাই বসন্ত এলে তারা কবি সুফিয়া কামালের মত নীরবতা অবলম্বন করেন। তাদের বেদনার সাথেও একাত্মতা ঘোষণা করে অনেকেই। কিন্তু সমস্যাটা তখনই যখন প্রকৃতির অপরূপ নতুন বার্তার আগমনের শুভেচ্ছা বার্তাকে উপলক্ষ্য করে গ্রাম এলাকায় দেশের কোথাও কোথাও এক শ্রেনির মৌলবাদীর শুরু হয়ে যায় ফতোয়াবাজী! ধর্মের বেড়াকলে প্রকৃতিকে আটকানো যায় না। প্রকৃতি তার আপন নিয়মেই চলমান, আসবে আবার চলে যাবে। প্রকৃতিকে আলিঙ্গন করাও মানুষের সহজাত বৈশিষ্ট্য। বসন্তের এই প্রথম দিনে আলিঙ্গন করি ঋতুরাজ বসন্তের আগমনে একে অপরকে জানাবে শুভকামনা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

কথা বলবে আপনার কম্পিউটার!

তথ্য-প্রযুক্তি

কথা বলবে আপনার কম্পিউটার!

শাহজাদপুর সংবাদ ডটকমঃ হ্যাঁ ঘটনা সত্যি আপনি যা লিখবেন তা আপনার কম্পিউটার আপানকে পড়ে শোনাবে। একেবারে শুদ্ধ উচ্চারণে লাইন...