শাহজাদপুরে কৈজুরী ইউনিয়নে বুধবার(১৫ ডিসেম্বর) বিকালে জগতলা গ্রামে নৌকা প্রতিকের পক্ষে এক নির্বাচনি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের জগতলা ঈদগা মাঠ প্রাঙ্গনে কৈজুরী ইউনিয়ন আওয়ামী সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা আঃ লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌর আওয়ালীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, আনোয়ার মাস্টার, পারভেজ হোসেন, অধ্যাপক মঈন উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক, স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতিক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও জননেত্রী শেখ হাসিনার দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী সাইফুল ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এ সময় অন্যান্য বক্তারা উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, কৈজুরী ইউনিয়নে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সকল ভেদাভেদ ভুলে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলীয় মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম এর পক্ষে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার আহবান জানান।
উক্ত আলোচনা সভায় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের আ’লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
ধর্ম
শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
