বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক, নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযোগপত্রটি দাখিলের ৪২ দিন পর বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন। সেইসাথে আদালত চার্জশীটভূক্ত পলাতক ২৪ জন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। আগামী ১০ জুলাই পরবর্তী ধার্য তারিখে পলাতক ২৪ জন আসামীদের ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য শাহজাদপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে। গত ২ মে সাংবাদিক শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম শাহজাদপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুসহ ৪২ জনকে অভিযুক্ত করে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল হকের আদালতে চাঞ্চল্যকর ওই মামলার অভিযোগপত্র দাখিল করেছিলেন। চার্জশীট দাখিলের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিভিন্ন কারণে অভিযোগপত্রটি আদালত কর্তৃক গৃহিত না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয় ও মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল ১৩ জুন (মঙ্গলবার) মামলার ধার্য তারিখে বিজ্ঞ আদালত ওই অভিযোগপত্রটি আমলে নিয়েছেন। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বিকেলে পেশাগত দায়িত্বপালনকালে শাহজাদপুর পৌরমেয়র হালিমুল হক মিরু ও তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর গুলিতে গুরুতর আহত হন সাংবাদিক শিমুল। প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার চরমাবনতিতে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার্থে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হসপিটালে স্থানান্তর করা হয়। পরদিন ৩ ফেব্রুয়ারি দুপুরে উন্নত চিকিৎসার্থে শহিদ জিয়া মেজিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন নাহার ওইদিন রাতে বাদী হয়ে পৌরমেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে ১৮ জন নামীয় এবং অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে চাঞ্চল্যকর মামলাটির অভিযোগপত্র গত ২ মে শাহজাদপুর চৌকি আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। দাখিলের ৪২ দিন পর অবশেষে আজ মঙ্গলবার অভিযোগপত্রটি বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র জমা দান

রাজনীতি

শাহজাদপুরে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র জমা দান

শাহজাদপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার শাহজাদপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ...