বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপকারভোগী ৩’শ ৬০ জনের মধ্যে দুগ্ধদাই মাতা ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শাহজাদপুর পৌরসদরের রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে শাহজাদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩’শ ৬০ জনের মধ্যে কর্মজীবী দুগ্ধদাই মাতা কার্ড বিতরণ করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। ওই কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসাদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন,‘বর্তমান সরকার দেশের কর্মজীবী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অতি যতœবান। নি¤œ-মধ্যবিত্ত আয়ের দেশ হলেও বাংলাদেশে গর্ভবতী, দুগ্ধদাই মাতা ও শিশুদের মধ্যে বর্তমান সরকারই প্রথম এ ব্যবস্থা চালু করায় দেশের দরিদ্র, কর্মজীবী মায়েরা তাদের নবজাতকদের সঠিকভাবে লালন-পালন করতে পারবেন।’ সভাপতির বক্তব্যে পৌরমেয়র নাসির উদ্দিন বলেন, ‘দেশের দুস্থ, অসহায় মাতা ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার কর্তৃক গৃহিত ২ বছর মেয়াদী এই প্রকল্পটি নিঃসন্দেহে অগ্রণী ভূমিকা রাখবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাভূক্ত ওই প্রকল্পটি শাহজাদপুর পৌরশহরে প্রথমবারের মতো চালু করা হলো। দুগ্ধদাই মাতৃ ভাতা কার্ড প্রদান করার ফলে ৬ মাস পর পর শাহজাদপুর পৌর এলাকার ৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতা জনপ্রতি ৩ হাজার টাকা পাবেন যা শিশু ও মাতা উভয়েরই স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র জমা দান

রাজনীতি

শাহজাদপুরে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র জমা দান

শাহজাদপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার শাহজাদপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ...