নিজস্ব প্রতিনিধিঃ গতকাল বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শাহজাদপুরে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। শাহজাদপুর উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, মৎস্য অবমুক্ত করণ, আলোচনা সভা ও জন সচেতনতা মূলক বিশেষ প্রচার ও প্রচারনা। র্যালীটি স্থানীয় মৎস্য অফিস থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, কৃষি অফিসার মঞ্জু আলম, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এস,এম জাহাঙ্গীর আলম, সফল মৎস্য চাষী কে এম নাছির উদ্দিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। সবশেষে মৎস্য চাষে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করতে দিনভর ব্যাপক প্রচার ও প্রচারনা চালানো হয়।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
জাতীয়
শাহজাদপুরে হযরত মখদুম শাহদৌলা (রহ.) ওরশ শুরু
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বাংলাদেশ
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
তাড়াশে অটোচালকের ‘মানবিক বিয়ে’
লতা আর পাতা দুই বোন। খুব অল্প বয়সে তাদের বাবা মারা যান। তার কিছুদিন পর তাদের মা দ্বিতীয় বিয়ে করে অন্যের সংসারে চলে যান।...
