বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জয়পুরা গ্রামের নির্মাণ শ্রমিক আলামিন হোসেন জিপিএ ৫ পেয়েছে। সে ওই গ্রামের হতদরিদ্র গার্মেন্টস শ্রমিক আইয়ুব আলীর ছেলে। স্থানীয় ঠুটিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। যমুনা নদীর ভাঙ্গণে বাড়িঘর-জমিজমা হারিয়ে তার পিতা আইয়ুব আলী স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় নেয় একই এলাকার জয়পুরা গ্রামে। এখানে আড়াই শতক জমির উপরে একটু ভাল ভাবে বসবাসের আশায় স্থানীয় সমিতি ও বিভিন্ন লোকজনের কাছ থেকে ধার দেনা ও উচ্চ সুদে ঋণ নিয়ে বাড়িতে একটি চৌচালা টিনের ঘর তোলে। এ দেনা পরিশোধে ব্যর্থ হয়ে অবশেষে বাড়িঘর ছেড়ে ও ছেলে মেয়ে ফেলে ঢাকার মিরপুরের একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ নেয়। এ থেকে তাদের যে আয় হয় তা দিয়ে সংসার চলে কোনরকম।পিতা মাতার এ কষ্ট থেকে কিছুটা মুক্তির জন্য লেখাপড়ার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেয়। এ থেকে যে আয় হয় তা দিয়ে সে নিজের পড়ালেখার খরচ, চতুর্থ শ্রেণির ছাত্রী ছোট বোন জহুরা খাতুনের পড়ালেখার খরচ চালিয়েও কৃতী ফলাফল অর্জন করেছে। সে জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছে। সে ভাল কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চায়। অর্থাভাবে একাদশ শ্রেণিতে ভর্তি ও তার সে স্বপ্ন পূরণ করতে পারবে কি না তা নিয়ে তার মনে নানা সংশয় দেখা দিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...