রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল প্রায় নগদ ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঘটনাটি ঘটে। 

সরোজমিনে সংগঠনগুলোর সভাপতি/সধারণ সম্পাদকের সাথে কথা বলে জানা যায়, উক্ত সংগঠনগুলোর পাহাড়াদার মোতালেব, ঘোতন প্রাং, নজরুল ও আজমতকে অস্ত্রের মুখে বাঘাবাড়ী ঘাট ট্যাংকলরী পরিবহন সমিতির কার্যালয়ের তালা ভেঙ্গে রুমের ভিতর বেঁধে রাখে ডাকাতদল। এরপর তারা সংগঠনগুলোতে নগত টাকা লুট করে। ১৮ থেকে ২০ জন ডাকাতদলের মধ্যে দুজন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ছিল বলে জানা যায়। 

তারা আরও জানান, উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন হতে মোট ১৪ লক্ষ টাকা, বাঘাবাড়ি মটর শ্রমিক সমিতি হতে ৫ লক্ষ টাকা, বাঘাবাড়ী ঘাট ট্যাংকলরী পরিবহন সমিতি হতে ৭ লাখ ৫০ হাজার টাকা এবং বাঘাবাড়ি নয়নের আলো শ্রমিক সমবায় সমিতি হতে ১৭ লক্ষ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেন। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলেও জানা যায়।

এব্যাপারে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান সিরাজ, বাঘাবাড়ি নয়নের আলো শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ এবং বাঘাবাড়ি মটর শ্রমিক সমিতির ক্যাশিয়ার ইউনুস আলী মানবকন্ঠকে জানান, দুজন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ছিল বলে নাইটগার্ড এগিয়ে গিয়ে সালাম দেন তখন তারা অস্ত্রের মুখে নাইটগার্ডদের জিম্মি করে কার্যালয়গুলোর ভিতরে ঢুকে নগত প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টাকার মত লুট করে নিয়ে যায়। তারা ঘটনাটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে ডাকাতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। এতো নগদ টাকা কেন কার্যালয়গুলোতে ছিল প্রতিবেদকের এমন প্রশ্নের জব্বাবে কেউ তেমন সদুত্তর দেননি।

এদিকে খবর পেয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলসহ পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলের আলামতসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পরিদর্শন শেষে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল প্রতিবেদকে জানান, তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনার সাথে কে বা কাহারা জড়িত আছে। এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

শাহজাদপুর

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...