শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে কৈজুরী ফাজিল মাদ্রাসা মাঠে পুলিশের একটি চৌকশদল জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহকে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব সেখানে উপস্থিত থেকে তাকে ফুলের তোরা দিয়ে শেষ শ্রোদ্ধ নিবেদন ও সালাম প্রদান করেন। পরে সেখানে অনুষ্ঠিত তার নামাজে জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সামাজিক, সাংস্কৃতিক, সমাজসেবক ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার চাঁন মিয়া,মিল্কভিটার ভাইস চেয়ারম্যান পিপি শেখ আব্দুল হামিদ লাভলু, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, অধ্যক্ষ কামাল পাশা, সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার খালেকুজ্জামান খালেক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু, প্রফেসর আব্দুস সামাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মওলা প্রমূখ। বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য, শনিবার দুপুর ২টার দিকে তিনি মস্তিস্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে কৈজুরী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...